০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যকেন্দ্রে তালা, কাঁটাতারের বেড়া সরিয়ে ঢুকলেন এমপি

নিউজ ডেস্ক

শ্রীপুরের গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রধান ফটকে তালা দেখে আকস্মিক পরিদর্শন করেন এমপি রফিকুল ইসলাম।

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধান ফটকে তালা দেখতে পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম। পরে কাঁটাতারের বেড়া সরিয়ে পেছনের ফটক দিয়ে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে কথা বলেন সংসদ সদস্য।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার আকস্মিকভাবে স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে বের হন সংসদ সদস্য রফিকুল ইসলাম। এর অংশ হিসেবে তিনি গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যান। সেখানে গিয়ে তিনি কেন্দ্রের প্রধান ফটকে তালা দেখতে পান।

এ সময় ভেতরে থাকা এক কর্মী ফটকের কাছে এলে সংসদ সদস্য তাঁকে তালা খুলতে বলেন। ওই কর্মী জানান, তাঁর কাছে চাবি নেই। পরে সংসদ সদস্য ফটকের পাশের কাঁটাতারের বেড়া সরিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। ভবনের কলাপসিবল ফটকেও তালা দেখতে পান তিনি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফটকের সামনে দাঁড়িয়েই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে কথা বলেন সংসদ সদস্য। পরে পেছনের ফটক দিয়ে কেন্দ্রের ভেতরে গিয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক হাসান আল মামুন বলেন, ‘মেইন গেটের চাবি আমার কাছে ছিল। ভুল করে চাবিটি আনা হয়নি। সঙ্গে কেন্দ্রের পেছনের গেটের চাবি ছিল। সেটি খুলে আমি ভেতরে মিটিং করছিলাম। এ সময় সংসদ সদস্য এসে ফটক তালাবদ্ধ দেখে রাগ করেছেন।’

শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, ‘সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি কারণ, সেখানে শুধু শনিবার সেবা দেওয়া হয়। সংসদ সদস্যের পরিদর্শনের সময় কেন্দ্রের ভেতরে থাকা ব্যক্তিরা পাক্ষিক সভা করছিলেন।’

পরিদর্শন শেষে সংসদ সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘এখানে কোনো স্বাস্থ্যকর্মী নেই, চিকিৎসক নেই, মেডিক্যাল অফিসারও নেই। কয়েকজন কর্মচারী ভেতরে বসে গল্প-আড্ডায় মেতেছেন। গাজীপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত অঞ্চল। এখানকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া জরুরি।’

তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়মিত সেবা কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যকেন্দ্রে তালা, কাঁটাতারের বেড়া সরিয়ে ঢুকলেন এমপি

সময় : ১২:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬