০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি একদিন এগিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি থাকবে। আগে এ ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ সংশোধন করা হয়েছে। এর ফলে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ছুটি কার্যকর হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগও এক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় একই পরিবর্তন আনে।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

ফলে ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর ছুটি থাকবে।

প্রাথমিক বিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর

সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬