০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয়, দাবি রিজভীর

নিউজ ডেস্ক

জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধীদলের লং মার্চ কর্মসূচিকে অযৌক্তিক ও জনগণের কাছে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা) আয়োজিত পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লং মার্চ কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, এ ধরনের কর্মসূচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিরোধীদলে রাজনৈতিক শূন্যতা ও রাজনীতির ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে নিজেদের উপস্থিতি দেখানোর জন্য তারা এ কর্মসূচি নিয়েছে। এর কোনো যৌক্তিকতা নেই এবং এটি জনগণের কাছেও গ্রহণযোগ্য নয়।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ থেকে গ্যাস পাচার করে দিয়েছে বিএনপি সরকার—বিষয়টি এমন নয়। আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে এ সংকট তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে যে এলাকা দিয়ে সবচেয়ে বেশি জ্বালানি আসার কথা, সেখানে বর্তমানে যুদ্ধ চলছে।

রিজভী বলেন, সরকার বিকল্প উৎস খুঁজছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকায় গ্যাস সরবরাহের পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, একের পর এক সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকেরাই ভালো জানেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাপান সফর করেছেন। এর আগে তিনি চীন সফর করেছেন। এসব সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, সমাজে যারা অস্থিরতা তৈরি করে, তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, এর চেয়ে ভালো পরিস্থিতি আর কখন ছিল? সেটি তাদের জানাতে হবে।

জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয়, দাবি রিজভীর

সময় : ০২:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬