০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ সেনাসদস্য

নিউজ ডেস্ক

তুরস্কের মালাতিয়া প্রদেশে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন।

তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় দেশটির মালাতিয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর সামা টিভির।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় চার সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালাতিয়া প্রদেশের রাজধানী শহরের দক্ষিণ উপকণ্ঠে সামানকয় এলাকায় সন্ধ্যার দিকে এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে থাকা চার সেনাসদস্যের সবাই নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘হেলিকপ্টারে থাকা আমাদের চার বীর সহযোদ্ধা শহীদ হয়েছেন।’ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানায় মন্ত্রণালয়।

এ ঘটনায় নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তুর্কি সশস্ত্র বাহিনী ও দেশবাসীর প্রতিও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসক দল পাঠানো হয়।

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ সেনাসদস্য

সময় : ০২:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬