০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউল আহসানের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ডও শিশির কণা: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক

জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

জিয়াউল আহসানের অপরাধ সমুদ্র সমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা—এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। গুম-খুন, নির্যাতন ও মরদেহ গুমের মতো মানবতাবিরোধী অপরাধের ভয়াবহতা বিবেচনায় তার সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় সাজা প্রসঙ্গে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

রুহুল কুদ্দুস কাজল বলেন, এ মামলায় যেসব অপরাধের বিবরণ এসেছে, সেসবের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা ও মরদেহ গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। এসব অপরাধে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে।

কোনো শাস্তিই এসব জীবন ফিরিয়ে দিতে পারবে না উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, মায়ের কাছ থেকে সন্তানকে, স্ত্রীর কাছ থেকে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না কোনো আদালতের রায়। তবু অপরাধের বিচার হতে হবে। আর এ কারণেই তারা ট্রাইব্যুনালের সামনে এসেছেন।

শাস্তির প্রসঙ্গ তুলে দার্শনিক হেগেলকে উদ্ধৃত করে তিনি বলেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। প্রখ্যাত আমেরিকান আইন দার্শনিক হার্বার্ট মরিসও শাস্তিকে অপরাধীর মৌলিক অধিকার বলে উল্লেখ করেছেন। অন্যথায় সমাজ বা রাষ্ট্র অপরাধীকে বুদ্ধিমান মানুষ হিসেবে বিবেচনা করছে না বলে ধরে নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ ধরনের নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।

অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনের ওপর ভয়াবহ প্রভাব বিবেচনায় এসব অপরাধের জন্য কোনো সাজাই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, এত মানুষের রক্তপাত, প্রাণহানি এবং পরিবার-স্বজনদের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ড অতি সামান্য। তার অপরাধ সমুদ্র সমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সভ্যতা ও বিচারব্যবস্থার কিছু সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না। এসব সীমাবদ্ধতা স্বীকার করেই আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রাখা হয়েছে, তা প্রয়োগের জন্য ট্রাইব্যুনালের প্রতি আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে মামলায় আনা সব অভিযোগে জিয়াউল আহসানকে দোষী সাব্যস্ত করার আবেদন জানান তিনি।

সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে সব অভিযোগের অপরাধ প্রমাণ করতে প্রসিকিউশন সক্ষম হয়েছে জানিয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, এ মামলায় মানবতাবিরোধী অপরাধের প্রয়োজনীয় উপাদানও প্রমাণ করা হয়েছে। এসব সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে আসামিকে দোষী সাব্যস্ত করা সম্ভব।

যুক্তিতর্কের শেষ পর্যায়ে দেশের জনগণের পক্ষে সর্বোচ্চ শাস্তি দাবি করে জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।

এ সময় জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশও প্রার্থনা করেন তিনি।

জিয়াউল আহসানের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ডও শিশির কণা: অ্যাটর্নি জেনারেল

সময় : ০৩:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬