০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ইসমাইল ডুবাইওয়ালার বিরুদ্ধে গুজবের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক

ইসমাইল ডুবাইওয়ালার বিরুদ্ধে গুজব ও মানহানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপবাদ, গুজব ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে প্রতিবাদ জানিয়েছে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের এলাকাবাসী।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৫টায় ধানশালিক ইউনিয়নের চর মণ্ডলীয়া বাজারে বিশিষ্ট সমাজসেবক ইসমাইল ডুবাইওয়ালার বিরুদ্ধে ছড়ানো গুজবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ইসমাইল ডুবাইওয়ালাকে নিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে।

তাদের দাবি, একজন মানসিক ভারসাম্যহীন তরুণীকে কেন্দ্র করে ইসমাইল ডুবাইওয়ালার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং এর মাধ্যমে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, একটি মহল তার কাছে অর্থ দাবি করেছিল। দাবি পূরণ না করায় বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

মানববন্ধনে বক্তারা বলেন, ইসমাইল ডুবাইওয়ালা দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন।

তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউছুপ, মোহাম্মদ ইব্রাহিম হুজুর, রফিক উল্যাহ, মোহাম্মদ হানিফ, রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

বক্তারা বলেন, মিথ্যা গুজব ও অপপ্রচার বন্ধ করে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

নোয়াখালীতে ইসমাইল ডুবাইওয়ালার বিরুদ্ধে গুজবের প্রতিবাদে মানববন্ধন

সময় : ০৮:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬