১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা সালাহউদ্দিন নিহত

নিউজ ডেস্ক

মীরসরাইয়ে ট্রাক-পিকআপের মাঝে চাপা পড়ে যুবদল নেতা নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাক ও পিকআপের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী যুবদল নেতা সালাহউদ্দিন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব বাজার বাইপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাহউদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, সালাহউদ্দিন বড়তাকিয়া বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে আবুতোরাব বাজার বাইপাসের ত্রিমুখী মোড়ে পৌঁছালে একটি ট্রাক ও পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ যা বলছে

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা সালাহউদ্দিন নিহত

সময় : ১১:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬