০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বিশ্ব ক্রিকেটে টিকে থাকতে ব্যাটিং ও অলরাউন্ড পারফরম্যান্সে আরও উন্নতির প্রয়োজন বলে মনে করেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে জয়, তবুও উন্নতির তাগিদ সিকান্দার রাজার

নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে জিম্বাবুয়ে। তবে ৩২ রানের এই জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন দলটির অধিনায়ক সিকান্দার রাজা। বরং বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে নিজেদের আরও উন্নত করার বার্তা দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে রাজা বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। নিজেদের মান আরও বাড়াতে না পারলে অন্য দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে।

তিনি বলেন, “জিম্বাবুয়ে দীর্ঘদিন ধরে ১৬০-১৭০ রানের দল হিসেবে পরিচিত। কিন্তু বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের ২০০ রান করার লক্ষ্য রাখতে হবে। নিজেদের দক্ষতা ও আগ্রাসন আরও বাড়াতে হবে।”

বাংলাদেশের বিপক্ষে ১৭১ রানের পুঁজি গড়েও ব্যাটিংয়ে আরও উন্নতির জায়গা দেখছেন জিম্বাবুয়ে অধিনায়ক। তার মতে, টি-টোয়েন্টিতে ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে।

আটজন ব্যাটার নিয়ে মাঠে নামার পরিকল্পনা সম্পর্কে রাজা বলেন, বড় স্কোরের লক্ষ্যেই এমন পরিকল্পনা করা হয়েছিল। একজন ব্যাটার উইকেটে সেট হয়ে গেলে যেন আরও স্বাধীনভাবে আক্রমণ করতে পারেন, সেটিই ছিল মূল উদ্দেশ্য। তবে আগ্রাসনের পাশাপাশি দায়িত্বশীল থাকাটাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

জিম্বাবুয়ে অধিনায়ক দলের অলরাউন্ডারদের নিয়েও কথা বলেছেন। তার মতে, দলের বেশ কয়েকজন ক্রিকেটারের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং দক্ষতা রয়েছে, যা আরও বেশি কাজে লাগানো প্রয়োজন।

রাজা বলেন, মিল্টন শুম্বা ভালো বাঁহাতি স্পিন করতে পারেন। এছাড়া রায়ান বার্ল, ডিওন মায়ার্স ও ব্রায়ান বেনেটের মতো ক্রিকেটাররা টি-টোয়েন্টিতে কয়েক ওভার কার্যকর বোলিং করতে সক্ষম।

সিরিজে এগিয়ে গেলেও নিজেদের ওপর চাপ তৈরি করে সেটি সামলে ওঠার মানসিকতা গড়ে তুলতে চান রাজা। তার মতে, এমন চাপ দলকে আরও দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও শক্তিশালী করে তুলবে।

বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয়কে শুরু হিসেবে দেখছেন জিম্বাবুয়ে অধিনায়ক। সামনে আরও ধারাবাহিক পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই এগোতে চায় দলটি।

সময় : ০১:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬