০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মোস্তাফিজকে ধরে রাখল দুবাই, সাকিব-তাসকিনকে ছেড়ে দিল দল
খেলাধুলা ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক: আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের আগে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে এমআই এমিরেটস ও শারজা ওয়ারিয়র্স।
আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসর। টুর্নামেন্টের নিলাম হবে ১ অক্টোবর। এর আগে দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।
গত মৌসুমে দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। তাঁর পারফরম্যান্সে দলটি প্লে-অফে উঠেছিল।
অন্যদিকে এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচে সাকিব আল হাসান ১১৫ রান ও ৩ উইকেট নিয়েছিলেন। তাসকিন আহমেদ শারজা ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট।
এবার শারজা শুধু সিকান্দার রাজাকে ধরে রেখেছে। নতুন চুক্তিতে দলে যোগ করেছে অ্যাডাম মিলনে, জেমস ভিন্স ও ওয়াকার সালামখিলকে।
আইএল টি-টোয়েন্টি এমআই এমিরেটস ক্রিকেট তাসকিন আহমেদ দুবাই ক্যাপিটালস মোস্তাফিজুর রহমান শারজা ওয়ারিয়র্স সাকিব আল হাসান

























