০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন।

গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ মাছ মজুত ও বিক্রির দায়ে এক আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ করা এসব মাছ পরে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পৌর মাছ বাজারের মেসার্স মোল্লা মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুম বিল্লাহর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজ অপু।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কোটালীপাড়া পৌর মাছ বাজারের কয়েকটি আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে—এমন তথ্য পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স মোল্লা মৎস্য আড়তে অভিযান চালানো হয়।

অভিযানে সেখান থেকে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো বাজারসংলগ্ন স্থানে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

আড়তদারকে জরিমানা, চলবে অভিযান

মৎস্য কর্মকর্তা আরও জানান, নিষিদ্ধ পিরানহা মাছ মজুত রাখার অপরাধে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ এ মাছের চাষ হচ্ছে এমন ঘেরগুলো শনাক্ত করে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

সময় : ০১:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬