০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ভোল্টেজে ৩০০ বাড়ির ইলেকট্রনিক ডিভাইস পুড়ে ছাই

নিউজ ডেস্ক

রাজশাহীর কাটাখালীতে অতিরিক্ত ভোল্টেজের কারণে তিন মহল্লার প্রায় ৩০০ বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পুড়ে গেছে।

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর কাটাখালী পৌরসভার বাখরাবাজ এলাকায় অতিরিক্ত ভোল্টেজের কারণে তিন মহল্লার প্রায় ৩০০ বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পুড়ে গেছে। সোমবার (১০ আগস্ট) রাত ২টার দিকে একটি ট্রান্সফরমার চালু করার পর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাখরাবাজ এলাকার একটি ট্রান্সফরমার অকেজো হয়ে যাওয়ায় তিন মহল্লায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কর্মীরা একটি পোর্টেবল ট্রান্সফরমার নিয়ে গিয়ে সংযোগ চালু করেন।

সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের একটি বৈদ্যুতিক বাল্ব পুড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে নেসকোর কর্মীরা দ্রুত সংযোগ বন্ধ করে দেন। তবে এর আগেই বাখরাবাজ মোল্লাপাড়া, মধ্যপাড়া ও স্কুলপাড়ার অনেক বাড়ির টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পুড়ে যায়।

ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা নেসকোর কর্মীদের আটকে রাখেন। এ সময় কয়েকজন কর্মীকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

কাটাখালী থানার ওসি সুমন কাদেরী বলেন, নেসকোর কর্মীদের ভুলের কারণে অতিরিক্ত ভোল্টেজ গিয়ে অনেক বাড়ির ইলেকট্রনিক ডিভাইস পুড়ে গেছে। পরে পুলিশ গিয়ে নেসকোর কর্মীদের উদ্ধার করে।

নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, কোনো কারণে দুটি লাইন এক হয়ে গেলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এ ঘটনায় ঠিক কোথায় এমন সমস্যা হয়েছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, দুর্ঘটনা ঘটলে এতগুলো বাড়ির ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।

ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরি করছে স্থানীয় কাটাখালী পৌর বিএনপি।

অতিরিক্ত ভোল্টেজে ৩০০ বাড়ির ইলেকট্রনিক ডিভাইস পুড়ে ছাই

সময় : ০১:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬