০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৭ ডিসেম্বর

নিউজ ডেস্ক

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ আগামী ৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন নিহতের মা ও মামলার বাদী রীনা বেগমসহ চারজন সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হন। তবে কাশিমপুর কারাগার থেকে ছয় আসামিকে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেওয়া হয়। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ২৬ অক্টোবর আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে মামলার বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ওই দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় পৌঁছালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় শেখ হাসিনাসহ ২০ জন আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান এবং নুর মোহাম্মদ সেন্টু।

এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এ মামলায় কারাগারে রয়েছেন। বাকি ১০ জন জামিনে রয়েছেন।

আগামী ৭ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৭ ডিসেম্বর

সময় : ০১:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬