০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আরও ৪ প্লাটুন আনসার মোতায়েন, ৯ জেলায় দায়িত্বে ৫৭ প্লাটুন

নিউজ ডেস্ক

গাজীপুরে শিল্পকারখানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত চার প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে অতিরিক্ত চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট ১৭ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে দেশের ৯ জেলায় মোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গাজীপুরে অতিরিক্ত চার প্লাটুনসহ মোট ১৭ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে সদস্য মোতায়েন রয়েছেন।

বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে আনসার সদস্যরা নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা এবং সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

গাজীপুরে আরও ৪ প্লাটুন আনসার মোতায়েন, ৯ জেলায় দায়িত্বে ৫৭ প্লাটুন

সময় : ০৪:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬