০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক

মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন স্বামী সজীব মিয়া।

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী সজীব মিয়া (৩০)। আহত অবস্থায় তিনি বর্তমানে পুলিশি হেফাজতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।

এর আগে শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম উর্মি আক্তার (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন সজীব। উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীদের সামনেই নিজের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান সজীব।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীব মিয়া এখনো ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের দাবি, সজীবের জুয়ায় আসক্তি এবং স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ নিয়ে দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহত উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত স্বামী সজীব মিয়া পুলিশ পাহারায় একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

সময় : ০৩:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬