০২:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে মার্কেটে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ১০ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক

নোয়াখালীর বসুরহাট বাজারের শাহজালাল মার্কেটে আগুনে অন্তত ১০টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের শাহজালাল মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ওয়ালটন শোরুম, জুয়েলারিসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বসুরহাট দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন (৭৫) ও হাজী এন্টারপ্রাইজের স্টাফ মো. রানা (২৮) আহত হয়েছেন। আগুনের ধোঁয়া ও তাপে অসুস্থ হয়ে পড়া দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

যেভাবে ছড়িয়ে পড়ে আগুন

স্থানীয় সূত্র জানায়, সকালে ভবনের নিচতলায় থাকা ন্যাশনাল ক্রোকারিজের গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন পাশের হাজী এন্টারপ্রাইজ অ্যান্ড ওয়ালটন শোরুম, ডা. মতিন ডেন্টাল কেয়ার, হাজী জুয়েলার্স, ফিটনেস জিম, স্কাই ভিউ স্টুডিও ও সেলুনসহ ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

১৫ জনকে জীবিত উদ্ধার

আগুন লাগার সময় ভবনের আবাসিক অংশে কয়েকজন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ভবনটিতে ভাড়া থাকা পাঁচজন ব্যাচেলর ও একটি পরিবারের সদস্যসহ মোট ১৫ জনকে জীবিত উদ্ধার করে।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে মালামাল পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারণা

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং আগুনের সঠিক কারণ তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

নোয়াখালীতে মার্কেটে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ১০ প্রতিষ্ঠান

সময় : ০৬:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬