০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
স্থানীয় সরকার নির্বাচন শুরু ১২ নভেম্বর, প্রথম ধাপে ৮০ উপজেলা
নিউজ ডেস্ক
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৭ ধাপে এ নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর ৮০ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন ৭ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে প্রথম ধাপে ৮০ উপজেলার নির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
নির্বাচনের অন্যান্য ধাপের সময়সূচি ও বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে বলে জানা গেছে।
বিস্তারিত আসছে…
১২ নভেম্বর ৮০ উপজেলা ইসি উপজেলা নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন


















