সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে আহত, ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের দাবি
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেত্রী, বাংলাদেশ আইন ও অধিকার এইড ‘উইমেন্স উইংস’-এর সেক্রেটারি এবং দৈনিক ভোরের সময়ের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
বর্তমানে তিনি গাজীপুর তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে।
সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ আইন ও অধিকার এইড ‘উইমেন্স উইংস’-এর আহ্বায়ক জাকিয়া হোসেন।
এক বিবৃতিতে জাকিয়া হোসেন বলেন, সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় যে বা যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, অপরাধী যে-ই হোক না কেন, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জাকিয়া হোসেন আরও বলেন, “২৪ ঘণ্টার মধ্যে অপরাধী গ্রেপ্তার না হলে আমি, জাকিয়া হোসেন, আহ্বায়ক, বাংলাদেশ আইন ও অধিকার এইড ‘উইমেন্স উইংস’-এর পক্ষ থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিবো।”
তিনি সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
একই সঙ্গে আহত সাংবাদিকের চিকিৎসার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার এবং তার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।






















