০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, হাসপাতালে ৮৩ রোগী

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় মেঝে ও সিঁড়িতেও চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিয়ত ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করছে। প্রতিদিন নতুন নতুন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাদের বড় একটি অংশ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। জেলা হাসপাতালে নির্ধারিত শয্যা না পেয়ে মেঝে, সিঁড়ি ও দরজার পাশে ফ্লোরে শয্যা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের অভিযোগ, প্রশাসন ও পৌরসভার প্রাথমিক পর্যায়ের ঢিলেঢালা তৎপরতা এবং কার্যকর পদক্ষেপের অভাবেই পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে।

স্বাস্থ্য বিভাগের কীটতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩৬ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতি পাওয়া গেছে। জরিপে এডিস মশার ঘনত্বকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) সকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মোট ৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৮ জন নারী এবং ২৫ জন শিশু। শিশুদের মধ্যে ১৪ জন ছেলে ও ১১ জন মেয়ে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন নারী এবং ১০ জন শিশু রয়েছেন। শিশুদের মধ্যে ৩ জন ছেলে ও ৭ জন মেয়ে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী। এ সময়ে নতুন করে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি এবং কাউকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়নি।

চলতি বছরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে শনিবার (৩ অক্টোবর) পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মোট ১ হাজার ৭০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া বহির্বিভাগে মোট ১ হাজার ৩৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত ১১২ জন সংকটাপন্ন ডেঙ্গু রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। একই সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, হাসপাতালে ৮৩ রোগী

সময় : ০৪:১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬