০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক

ঈশ্বরদীর নওদাপাড়া গ্রামে খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নওদাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর খামারে কাজ করতে যান আলামিন। এ সময় খামারের শেডের চারপাশে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে খামারের শেডের চারপাশে টানানো বৈদ্যুতিক তারে আলামিনের মরদেহ আটকে থাকতে দেখেন তারা। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঈশ্বরদীতে খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সময় : ০১:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬