০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে নেশার টাকা নিয়ে বিরোধ, ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নিউজ ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা নিয়ে পারিবারিক বিরোধের ঘটনায় আব্দুস সামাদের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ নামে এক বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার পলাতক রয়েছেন। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে বাড়ি ফিরে নেশাগ্রস্ত অবস্থায় টাকা দাবি করেন আনোয়ার। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার তার বাবার ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি আব্দুস সামাদের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে বুকে উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে আনোয়ারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শ্রীপুরে নেশার টাকা নিয়ে বিরোধ, ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

সময় : ০২:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬