০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক

মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ মাসুম পাইক (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মাসুম পাইক উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের মোসলেম পাইকের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাসুম বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। প্রথমে স্থানীয়ভাবে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রমজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. মোস্তাক জানান, মাসুম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ বিষয়ে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের বলেন, তাঁরা মাসুম নামে একজনের ডেঙ্গুতে মৃত্যুর খবর জানতে পেরেছেন।

মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

সময় : ০৫:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬