০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে টানা তৃতীয় দিন পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুর-১১ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে টানা তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

এ ঘটনায় মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও পুলিশ ও পোশাকশ্রমিকরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় এমন পরিস্থিতি দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে মিরপুর-১০ থেকে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের এলাকায় আন্দোলন করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকালেও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। অন্যদিকে, পুলিশ কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে শ্রমিকরা মূল সড়ক থেকে সরে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে ও আশপাশের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইট-পাটকেল, স্যান্ডেল, খাবারের বাটি ও শ্রমিকদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। টিয়ারশেলের ঝাঁঝালো ধোঁয়ায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে, শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা।

মিরপুরে টানা তৃতীয় দিন পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সময় : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬