০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ওয়ার্কশপে রাখা মিনিবাসে আগুন, পুড়ল অধিকাংশ অংশ

নিউজ ডেস্ক

মানিকগঞ্জের উচুটিয়ায় ওয়ার্কশপে মেরামতের জন্য রাখা পল্লী সেবা মিনিবাসে আগুন লেগে অধিকাংশ অংশ পুড়ে গেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ওয়ার্কশপে মেরামতের জন্য রাখা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ পৌরসভার উচুটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

পুড়ে যাওয়া বাসটির নাম পল্লী সেবা। এর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৩০৩১। বাসটির মালিক মানিকগঞ্জের লওখণ্ডা এলাকার মোহাম্মদ আনিস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় বাসটি মেরামতের জন্য ওয়ার্কশপে নিয়ে যান মালিক আনিস। শুক্রবার ভোরে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে ওয়ার্কশপের কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জে ওয়ার্কশপে রাখা মিনিবাসে আগুন, পুড়ল অধিকাংশ অংশ

সময় : ০২:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬