০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে হৃদরোগে সাতক্ষীরায় সমর্থকের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রিয় দলের পরাজয়ের পর হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।প্রিয় দলের পরাজয়ের পর হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।

আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে হৃদরোগে মৃত্যু সমর্থকের

সাতক্ষীরায় বিশ্বকাপ ফাইনাল শেষে অসুস্থ হয়ে প্রাণ গেল হাফিজুর রহমানের

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনার পরাজয়ের পর সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লাল্টু (৩৫) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান লাল্টু সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকার মো. আনছার আলীর ছেলে।

বড় পর্দায় দেখেছিলেন আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ

হাফিজুর রহমানের চাচা মো. জাকির হোসেন জানান, লাল্টু ছিলেন আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। আর্জেন্টিনার প্রতিটি খেলা তিনি সাতক্ষীরার কদমতলা এলাকায় বড় পর্দায় দেখতেন।

তিনি জানান, সোমবার ভোরে অন্য সমর্থকদের সঙ্গে কদমতলা এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখেন লাল্টু। খেলা দেখার আগে সেখানে রান্না করে সবাই একসঙ্গে খাবারও খান।

জাকির হোসেন বলেন, ম্যাচে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মন খারাপ করে বাড়ি ফিরে যান লাল্টু। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান জানান, সোমবার সকালে স্বজনরা হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে হৃদরোগে সাতক্ষীরায় সমর্থকের মৃত্যু

সময় : ০৭:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬