১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজ ডেস্ক

কুমিল্লার হোমনায় দেয়াল ধসে আহত তিন ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বিদ্যালয়ের দেয়াল ধসে ৩ ছাত্রী আহত

হোমনায় বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া দেয়াল ধসে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা আহত

কুমিল্লার হোমনা উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেয়াল ধসে তিন ছাত্রী আহত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহত তিন শিক্ষার্থীই রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা হলো—মেহনা আক্তার, তানিশা ও ইরসালনা।

বাড়ি ফেরার পথে দেয়ালের নিচে চাপা পড়ে

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল ৪টা ১০ মিনিটে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা বাড়ির উদ্দেশে রওনা হয়।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে রামকৃষ্ণপুর দক্ষিণপাড়ায় মহসিন মিয়ার বাড়ির একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় তিন ছাত্রী দেয়ালের নিচে চাপা পড়ে আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ ধসে পড়ায় পথচারী তিন শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়।

পায়ের হাড় ভেঙেছে তিন ছাত্রীর

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালে আহত শিক্ষার্থীদের সঙ্গে থাকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন জানান, তিন ছাত্রীরই পায়ের হাড় ভেঙেছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে নেওয়ার প্রস্তুতি চলছে।

সময় : ১০:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬