০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশস্বী জয়সওয়ালের সঙ্গে প্রেমের গুঞ্জনে ম্রুনাল ঠাকুর, ভাইরাল ক্যাফের ভিডিও

বিনোদন ডেস্ক

মুম্বাইয়ের একটি ক্যাফের ভিডিও ভাইরাল হওয়ার পর ম্রুনাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।

যশস্বী জয়সওয়ালের সঙ্গে প্রেমের গুঞ্জনে ম্রুনাল ঠাকুর, ভাইরাল ক্যাফের ভিডিও

বিনোদন ডেস্ক

দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। এবার ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফেতে একই সময়ে ম্রুনাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালকে দেখা যায়। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভাইরাল ভিডিওতে দেখা যায় ২৪ বছর বয়সী ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বের হয়ে যাচ্ছেন। অন্যদিকে ম্রুনাল ঠাকুর তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন।

তবে ভিডিওটিতে দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এমনকি তাদের মধ্যে কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি। এরপরও বিভিন্ন ফ্যান পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তারা সত্যিই একসঙ্গে ডেটে গিয়েছিলেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

এদিকে ভাইরাল ভিডিও ও প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত ম্রুনাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

বর্তমানে ম্রুনাল ঠাকুর তার নতুন দুটি সিনেমা ‘পূজা মেরি জান’ এবং তেলুগু চলচ্চিত্র ‘রাকা’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে ‘পূজা মেরি জান’ সিনেমার শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ করা হলেও মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

যদিও সামাজিক মাধ্যমে গুঞ্জন তুঙ্গে, তবে সংশ্লিষ্ট দুই তারকার কেউই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। ফলে বিষয়টি এখনো কেবল জল্পনা হিসেবেই বিবেচিত হচ্ছে।

সময় : ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬