০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড বিতরণে দালালের স্থান নেই, অনিয়মে কঠোর ব্যবস্থা: জহির উদ্দিন স্বপন

নিউজ ডেস্ক

ফ্যামিলি কার্ড বিতরণে দালালের স্থান নেই, অনিয়মে কঠোর ব্যবস্থা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশাল প্রতিনিধি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। এ কার্যক্রমে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “ক্ষমতার উৎস জনগণ। আমরা কেবল জনগণের সেবক। জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব।”

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কোনো ব্যক্তি অনিয়ম, দুর্নীতি বা দালালির সঙ্গে জড়িত থাকলে অভিযোগের সত্যতা পাওয়া সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে অতিথিরা স্বনির্ভর খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড বিতরণে দালালের স্থান নেই, অনিয়মে কঠোর ব্যবস্থা: জহির উদ্দিন স্বপন

সময় : ০৪:৪২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬