০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নারীর মৃত্যু, আহত কয়েকজন

নিউজ ডেস্ক

মিরপুরে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর দেয়াল ধসে এক নারী নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নারীর মৃত্যু, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর (লাভ রোড–মন্দির রোড) ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাছিমা বেগম মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ডাব বিক্রেতা শাকিব জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে। এতে ৭ থেকে ৮ জন চাপা পড়ে আহত হন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে এক নারীর মুখে গুরুতর আঘাত এবং একটি পা ভেঙে যায়। পরে জানতে পারেন, ওই নারীর নাম নাছিমা বেগম এবং তিনি মারা গেছেন।

নাছিমা বেগমের স্বজন তারেক বলেন, নাছিমা তাদের পাশের বাসায় থাকতেন। দেয়াল ধসের ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন।

ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। হতাহতদের সঠিক সংখ্যা এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

সময় : ০৪:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬