০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে কোস্ট গার্ডের অভিযানে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিউজ ডেস্ক

লালবাগে কোস্ট গার্ডের অভিযানে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর লালবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত লালবাগ থানাধীন বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজ-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জব্দ করা পলিথিন বিনষ্টের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানায়, ট্রাকের চালক ও হেল্পারকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সময় : ০৯:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬