০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের শান্তি পরিকল্পনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ১৯

নিউজ ডেস্ক

গাজায় নতুন করে ইসরাইলি হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা ঘোষণার মধ্যেই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। রোববার (৩ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-সুসি টাওয়ারে। একটি আবাসিক ভবনে বিমান হামলায় আবদুল্লাহ আবু তাইফ (৩৩), তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান (২৯) এবং তাদের পাঁচ বছরের ছেলে আজ্জাম নিহত হন। আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আল-কারারা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য নিহত হন। নিহতরা হলেন মাহমুদ আল-হামস, তার স্ত্রী ফাতিমা এবং তাদের ছোট মেয়ে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

এ ছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় নিজ বাড়িতে হামলায় এক দম্পতি নিহত হন। একই এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় দুই ভাইও প্রাণ হারান। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে পৃথক হামলায় একজন নিহত হন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

গাজা সিটির রেমাল এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ড্রোন হামলায় দুজন নিহত হন। একই শহরে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে একদিনে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। এর আগে শনিবার দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারেও হামলা চালানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ অভিযোগ করে বলেন, ওষুধের মজুত ধ্বংস করে চিকিৎসা ব্যবস্থাকেও যুদ্ধের অংশে পরিণত করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় দুটি ওষুধ সংরক্ষণাগার সম্পূর্ণ ধ্বংস এবং আরও দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা।

ট্রাম্পের শান্তি পরিকল্পনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ১৯

সময় : ১০:০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬