০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে লরির চাকায় পেট্রল ঢেলে আগুন, আটক ৯

নিউজ ডেস্ক

ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কে থেমে থাকা একটি পণ্যবাহী লরির চাকার পেট্রোল ঢেলে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে থেমে থাকা একটি পণ্যবাহী লরির চাকায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলার জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুর্বৃত্তরা থেমে থাকা লরির চাকায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে চালক ও তাঁর সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।

এতে লরির টায়ারের কিছু অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।

এদিকে, একই রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে লরির চাকায় পেট্রল ঢেলে আগুন, আটক ৯

সময় : ০৩:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬