১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল বিরোধ, বাড়ছে উত্তেজনা

নিউজ ডেস্ক

গাজায় শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় শান্তি ফেরানোর লক্ষ্যে প্রস্তাবিত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রধান নিকোলাই ম্লাদেনভ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের পর জানানো হয়েছে, হামাস তাদের সব অস্ত্র ও সুড়ঙ্গ পুরোপুরি ধ্বংস বা জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে না।

তবে চুক্তিটি নিয়ে ইসরাইলের অভ্যন্তরেই নতুন করে বিরোধ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি ঘোষণার পর ইসরাইলের উগ্রপন্থী মন্ত্রীরা এর বিরোধিতা শুরু করেছেন।

তাদের অভিযোগ, সরকার যে চুক্তিতে সম্মতি জানিয়েছিল, প্রকাশিত চুক্তির শর্ত তার থেকে ভিন্ন। এ কারণে তারা চুক্তিটি নিয়ে নতুন করে ভোট আয়োজনের দাবি জানিয়েছেন।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরাইল যদি নিজেদের প্রতিশ্রুতি ও চুক্তির শর্ত না মানে, তাহলে তারাও চুক্তি বাস্তবায়নে এগোবে না।

এদিকে নিকোলাই ম্লাদেনভের সঙ্গে বৈঠকে গাজায় হামলা বন্ধের জন্য নেতানিয়াহুকে অনুরোধ করা হলেও ইসরাইল তা মানছে না বলে অভিযোগ উঠেছে। যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেও গাজায় নিয়মিত হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এতে সাম্প্রতিক সময়েও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন।

চুক্তির মধ্যস্থতাকারী মিশর, কাতার ও তুরস্ক ইসরাইলের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছে। ফিলিস্তিনিরা জানিয়েছে, তারা চুক্তির পরবর্তী ধাপে যেতে প্রস্তুত। তবে এখন তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে স্পষ্ট বার্তার অপেক্ষায় রয়েছে।

সূত্র: আল-জাজিরা

গাজা শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল বিরোধ, বাড়ছে উত্তেজনা

সময় : ০৬:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬