০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরল নাইট্রোজেনবাহী ট্রাকে বিস্ফোরণ

নিউজ ডেস্ক

বড়াইগ্রামে তরল নাইট্রোজেনবাহী ট্রাকে বিকট শব্দের পর আশপাশে সাদা কুয়াশার মতো গ্যাস ছড়িয়ে পড়ে।

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে বনপাড়া এলাকার মোল্লা হোটেলের কাছে এ ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাকটিতে তরল নাইট্রোজেন ছিল। মোল্লা হোটেলের সামনে পৌঁছালে ট্রাকটির একটি অংশ বিকট শব্দে ছিদ্র হয়ে যায়। এরপর তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল। পরে তা সম্পূর্ণ বের হয়ে যায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তরল নাইট্রোজেনবাহী আরেকটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল।

তরল নাইট্রোজেনবাহী ট্রাকে বিস্ফোরণ

সময় : ১২:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬