১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের কাছে হেরে ফাইনাল স্বপ্নভঙ্গ, যা বললেন হামজা

নিউজ ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে হতাশ বাংলাদেশি মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।

২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার দুই দল বিপরীত মেরুতে দাঁড়াল। ২০২৬ সাফের সেমিফাইনালে পাকিস্তান ১-০ গোলে জিতে ফাইনালে উঠেছে। একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে হারে হৃদয় ভেঙেছে হামজা দেওয়ান চৌধুরীর। যদিও তিনি এককভাবে কাউকে দোষ দিতে চান না।

খেলা শেষে জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করেছেন দেশের ফুটবলে নবজোয়ার আনা এই তারকা মিডফিল্ডার। কষ্ট বুকে চেপে হামজা বলেন, ‘এটা ভীষণ, ভীষণ হৃদয়বিদারক। শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের। কিন্তু আল্লাহর রহমত, আর কী বলব!’

পাকিস্তানের কাছে এই হারের জন্য দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে। তার থ্রোয়ে বল পেয়ে আক্রমণে উঠে পাকিস্তানের হয়ে গোল করেন আব্দুল সামাদ। ফলে সমর্থকদের অনেকেই এটিকে প্রতিপক্ষের নয়, শ্রাবণের গোল বলেও উল্লেখ করেন। তবে হামজা সেভাবে দেখছেন না বিষয়টি। একই সঙ্গে বিরতির পর পাকিস্তান তাদের পরিকল্পনায় পরিবর্তন এনেছে বলেও মনে করেন তিনি।

হামজা বলেন, ‘এভাবে কেউ কাউকে এককভাবে দোষ দিতে পারে না। আমরা ১১ জন মিলে খেলেছি, প্রতিপক্ষও ১১ জন ছিল। তাই ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করতে পারি না। বিরতির পর প্রতিপক্ষ নিজেদের খেলার পরিকল্পনায় পরিবর্তন এনেছিল। এরপরও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি পাকিস্তান। তবে একমাত্র সুযোগ থেকেই গোল আদায় করে নেয় তারা।’

ম্যাচে বাংলাদেশও একাধিক সুযোগ তৈরি করেছিল। প্রথমার্ধে একটি বল পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে আরও একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন সুকি ইতোফুসা ও ফারহান আলীরা।

ফুটবলে এমন ঘটনা ঘটতেই পারে বলে মনে করিয়ে দেন হামজা। তিনি বলেন, ‘হাফটাইমে তারা নিজেদের গেম প্ল্যান পরিবর্তন করেছে। এরপরও তারা মাত্র একটি সুযোগ তৈরি করতে পেরেছে এবং সেখান থেকেই গোল করেছে। এটাই তো ফুটবল, তাই না?’

পাকিস্তানের কাছে হেরে ফাইনাল স্বপ্নভঙ্গ, যা বললেন হামজা

সময় : ১১:৩৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬