১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ভাটিয়ারিতে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩
নিউজ ডেস্ক
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল নামে একটি শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
আহত অন্তত সাতজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে কী কারণে শিপইয়ার্ডে এই বিস্ফোরণ ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও হতাহতদের পরিচয় সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।
আহত চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দুর্ঘটনা নিহত ফেরদৌস স্টিল বিস্ফোরণ ভাটিয়ারি শিপইয়ার্ড






















