০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
প্রাণ-আরএফএল গ্রুপে ম্যানেজার পদে চাকরি, নিয়োগ ৫ জন
নিউজ ডেস্ক
চাকরির খবর: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে প্রাণ-আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- প্রতিষ্ঠানের নাম: প্রাণ-আরএফএল গ্রুপ
- পদের নাম: ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
- বিভাগ: এসসিএম (SCM)
- পদসংখ্যা: ৫টি
- শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা বিএসসি
- অন্যান্য যোগ্যতা: সাপ্লাই চেইন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দক্ষতা
- অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
- বয়সসীমা: ২৮ থেকে ৪৫ বছর
- কর্মস্থল: ঢাকা
- বেতন: বাজার-সম্মত বেতন
অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
- প্রভিডেন্ট ফান্ড
- মোবাইল বিল
- পারফরম্যান্স বোনাস
- লভ্যাংশ
- ভ্রমণ ভাতা
- দুপুরের খাবার সুবিধা
- প্রতি বছর ইনক্রিমেন্ট
- বছরে ২টি উৎসব বোনাস
- যাতায়াত সুবিধা (পিক-আপ ও ড্রপ-অফ)
- ছুটির বিনিময়ে অর্থপ্রাপ্তি
- প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়ে পণ্য কেনার সুবিধা
- বাকিতে পণ্য কেনার সুবিধা
- কারখানার অবস্থানগুলোতে ডরমিটরি বা আবাসনের সুবিধা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় যোগ্যতা দেখে নেওয়ার পর আবেদন করতে হবে।
আবেদনের শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ৮ অক্টোবর ২০২৬
SCM চাকরি চাকরির খবর ডেপুটি ম্যানেজার ঢাকা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ-আরএফএল গ্রুপ প্রাণ-আরএফএল নিয়োগ ২০২৬ বেসরকারি চাকরি ম্যানেজার চাকরি
























