১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্স বাংলাদেশে ৩৬২ জনের নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

নিউজ ডেস্ক

আর্স বাংলাদেশ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ৩৬২টি পদে জনবল নিয়োগ দিচ্ছে।

চাকরি ডেস্ক: বেসরকারি উন্নয়ন সংস্থা আর্স বাংলাদেশ (ARS Bangladesh) ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির আওতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মোট ৩৬২টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জোনাল ব্যবস্থাপক পদে ২ জন, আঞ্চলিক ব্যবস্থাপক পদে ১০ জন, সহকারী শাখা ব্যবস্থাপক পদে ১০০ জন, শাখা হিসাবরক্ষক পদে ৫০ জন এবং ক্রেডিট অফিসার পদে ২০০ জন নিয়োগ দেওয়া হবে।

জোনাল ব্যবস্থাপক পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আঞ্চলিক ব্যবস্থাপক পদে শিক্ষানবিশকালীন বেতন ৪৫ হাজার টাকা, সহকারী শাখা ব্যবস্থাপক ও শাখা হিসাবরক্ষক পদে ৩০ হাজার টাকা এবং ক্রেডিট অফিসার পদে শিক্ষানবিশকালীন বেতন ২০ হাজার টাকা। স্থায়ী হওয়ার পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে। ক্রেডিট অফিসারদের স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ২৮ হাজার ৪৫০ টাকা।

এ ছাড়া উৎসব বোনাস, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা, বিবাহ ভাতা, পিতৃত্ব ভাতা, প্রণোদনামূলক ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অথবা ডাক/কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

**আবেদনের ঠিকানা:**
নির্বাহী পরিচালক,
আর্স বাংলাদেশ,
বাড়ি নং-২৩০, কিসমত নওয়াপাড়া, উপশহর, যশোর-৭৪০০।

আবেদন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬।

আর্স বাংলাদেশে ৩৬২ জনের নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

সময় : ০৯:৪০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬