ব্র্যাকে এরিয়া ম্যানেজার পদে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
চাকরি ডেস্ক: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
-
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
-
পদের নাম: এরিয়া ম্যানেজার
-
বিভাগ: ব্র্যাক শিক্ষা কর্মসূচি
-
পদসংখ্যা: নির্ধারিত নয়
-
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষা ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
-
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা
-
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
-
চাকরির ধরন: ফুলটাইম
-
কর্মক্ষেত্র: অফিসে
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
-
বয়সসীমা: উল্লেখ নেই
-
কর্মস্থল: বগুড়া
-
বেতন: আলোচনা সাপেক্ষে
-
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপ্রক্রিয়া জানতে ব্র্যাকের নির্ধারিত নিয়োগ পেজে গিয়ে তথ্য যাচাই করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
৩ অক্টোবর ২০২৬

























