০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক, ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিয়ে বৈঠক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে।

বৈঠকে অংশ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ প্রমুখ।

বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর করা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে।

রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

বৈঠকে ঢাকার সড়ক ব্যবস্থাপনা ও গণপরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকায় রাজধানীর পরিবহন ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক, ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

সময় : ১২:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬