০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ-চীন বিচার বিভাগীয় সহযোগিতা জোরদারে বৈঠক
নিউজ ডেস্ক
বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও চীনের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
ঢাকার চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের বিচার বিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা।
এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে বিচার বিভাগীয় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়।
চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীন বিচার বিভাগীয় সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেছে।
সূত্র: ঢাকার চীনা দূতাবাস।
আইনমন্ত্রী চীন চীনা দূতাবাস বাংলাদেশ বাংলাদেশ-চীন সম্পর্ক বিচার বিভাগীয় সহযোগিতা মো. আসাদুজ্জামান লিউ ইউইন


















