০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে রেলওয়ে স্টেশনে ৩ পেট্রোল বোমা নিক্ষেপ, দরজায় আগুন

নিউজ ডেস্ক

ঝিনাইদহের বারবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অফিসকক্ষের দরজায় আগুন ধরে যায়।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে স্টেশনের অফিসকক্ষের কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা স্টেশনের অফিসকক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অফিসকক্ষের কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভেতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

স্টেশন মাস্টার আরও জানান, হামলার সময় অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে ভেতরে থাকা কর্মচারীরা নিরাপদে ছিলেন। একই সঙ্গে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঝিনাইদহে রেলওয়ে স্টেশনে ৩ পেট্রোল বোমা নিক্ষেপ, দরজায় আগুন

সময় : ১২:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬