০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় কাজাং হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী হারুনকে দেখতে গেল হাইকমিশন প্রতিনিধি দল

নিউজ ডেস্ক

মালয়েশিয়ার কাজাং হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. হারুন অর রশিদকে দেখতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করেছে।

বুধবার (২২ জুলাই) হাইকমিশনের প্রতিনিধি দলটি হাসপাতালে গিয়ে হারুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করে।

ডায়ালাইসিস ও নিবিড় পর্যবেক্ষণে প্রবাসী হারুন

হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি কাজাং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে হারুনের সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়।

এ সময় চিকিৎসকরা জানান, বর্তমানে তার নিয়মিত ডায়ালাইসিস চলছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হলে মো. হারুনকে কাজাং হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসার ডায়াগনস্টিক পরীক্ষায় তার কিডনির জটিল সমস্যা ধরা পড়ে। বর্তমানে হৃদরোগের চিকিৎসার পাশাপাশি কিডনির জটিলতার কারণে তাকে নিয়মিত ডায়ালাইসিস প্রদান করা হচ্ছে।

শারীরিক উন্নতি হলে মিলবে ‘ফিট টু ফ্লাই’ সনদ

চিকিৎসকদের ভাষ্যমতে, আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যে তার শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হলে তাকে বাংলাদেশে পাঠানোর জন্য ‘ফিট টু ফ্লাই’ সনদ দেওয়া সম্ভব হতে পারে। তবে তাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি পুরোপুরি তার শারীরিক অবস্থার অগ্রগতির ওপর নির্ভর করবে।

কনস্যুলার ও পরিবারকে সহায়তার আশ্বাস

হাসপাতাল পরিদর্শনের সময় হাইকমিশনের প্রতিনিধি দল চিকিৎসকদের কাছে প্রবাসীর সঠিক ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে। একইসঙ্গে তার পরিবারের সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজনীয় সকল প্রকার কনস্যুলার সহায়তা প্রদানের বিষয়েও পরিবারকে আশ্বস্ত করা হয়।

হাইকমিশন এক বার্তায় জানায়, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যেকোনো জরুরি বা সংকটময় পরিস্থিতিতে সাহায্য করতে তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়। গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা কিংবা যেকোনো মানবিক সংকটে প্রবাসীদের পাশে থেকে চিকিৎসা ও কনস্যুলার সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

মালয়েশিয়ায় কাজাং হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী হারুনকে দেখতে গেল হাইকমিশন প্রতিনিধি দল

সময় : ১১:১৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬