০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে বম জনগোষ্ঠীর আটক দুই ব্যক্তির মুক্তির দাবিতে ঢাকায় পিসিপির বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি

বম জনগোষ্ঠীর দুই ব্যক্তিকে আটকের প্রতিবাদে পিসিপির বিক্ষোভ সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫ জুলাই ২০২৬ছবি

বান্দরবানের থানচি উপজেলায় চমখুপ বম ও জৌথোয়াং বম নামের বম জনগোষ্ঠীর দুই ব্যক্তিকে আটকের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। তাঁদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পিসিপির এই বিক্ষোভ সমাবেশ হয়। পিসিপির ঢাকা মহানগর শাখা এই সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশ থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেপ্তার, ধরপাকড়সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধের দাবি জানান পিসিপির নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০২২ সাল থেকে বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট–কেএনএফ দমনের নামে পরিচালিত অভিযানে বম জনগোষ্ঠীর বহু নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের সন্ত্রাসবিরোধী আইনে দীর্ঘ বছর ধরে বিনা বিচারে আটক রাখা হয়েছে, যা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাঁদের মধ্যে কারাগারে থাকা অবস্থায় বম জনগোষ্ঠীর তিনজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়।

বর্তমানে বম জনগোষ্ঠীর প্রায় ৮০ জন কারাগারে আটক রয়েছেন দাবি করে পিসিপির নেতারা আরও বলেন, এর ধারাবাহিকতায় ২ জুলাই থানচি উপজেলার থাংদোয়াই পাড়া থেকে চমখুপ বম (৬৫) এবং সেরকর পাড়া থেকে জৌথোয়াং বমকে (৫৫) নিজ নিজ বাড়ি থেকে কেএনএফ সদস্য সন্দেহে আটক করা হয়েছে। এই দুজনের মধ্যে জৌথোয়াং বমকে কথিত বন্দুক-কার্তুজসহ আটক দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হলেও চমখুপ বমের অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক বাহাদুর ত্রিপুরা। সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক অংসালা মারমা। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সমর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রূপসী চাকমা।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা নগর শাখার সভাপতি তৈয়ব ইসলাম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ঢাকা নগর শাখার সংগঠক রাকিব উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাম্মেল হক, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ঢাকা নগর শাখার সংগঠক নাইম উদ্দিন প্রমুখ।

বান্দরবানে বম জনগোষ্ঠীর আটক দুই ব্যক্তির মুক্তির দাবিতে ঢাকায় পিসিপির বিক্ষোভ

সময় : ১২:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬