জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, আলোচনায় রাজনৈতিক পরিস্থিতি
জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, আলোচনায় রাজনৈতিক পরিস্থিতি ও আসন বণ্টন
যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক
যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক দলগুলোর সঙ্গে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।
সোমবার রাত সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
আলোচনায় রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সরকার প্রসঙ্গ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনপূর্ব জাতীয় সরকার নিয়ে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে করণীয় বিষয় নিয়েও শরিক দলগুলোর নেতারা মতামত তুলে ধরতে পারেন বলে জানা গেছে।
আসন বণ্টন নিয়ে আলোচনা হতে পারে
সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে কিছু অসন্তোষ রয়েছে। বৈঠকে এ বিষয়টিও আলোচনায় আসতে পারে।
বৈঠকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া জোট ও দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
























