০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক

সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অভিযোগ প্রমাণিত, এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির দাবি, সাংগঠনিক তদন্তে তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জরুরি বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত

জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের আমির ডা. শফিকুর রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংগঠনিক তদন্তে অভিযোগ প্রমাণিত

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা এবং সাংগঠনিক তদন্তের ভিত্তিতে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনকে জানানো হবে

জামায়াত আরও জানিয়েছে, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬