০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট সেবন, ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক

রাণীশংকৈলে ইউপি সদস্য তুলা রায়ের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ফেসবুক লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট সেবন, ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট সেবনের পর এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তুলা রায় (৩৪) ওই গ্রামের ভবেশ চন্দ্র ওরফে দুমাসু রায়ের ছেলে। তিনি বাচোর ইউনিয়নের ১ নম্বর ভাংবাড়ি ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

ফেসবুক লাইভে এসে হতাশার কথা তুলে ধরেন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় তুলা রায় নিজ বাড়ির একটি কক্ষে একা ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি মোবাইল ফোনে ফেসবুক লাইভে আসেন।

লাইভে তিনি ব্যক্তিগত জীবনের বিভিন্ন হতাশার বিষয় তুলে ধরেন। একপর্যায়ে লাইভ চলাকালীন তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন বলে পরিবারের সদস্যরা জানান।

বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

পারিবারিক কলহের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ

পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য, পারিবারিক সমস্যা ও মানসিক চাপের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সময় : ০১:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬