০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মহসিন আলী (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাঁশগাড়া এলাকায় তিনি গ্যাসের ট্যাবলেট খান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্বজনেরা মোটরসাইকেলে করে দিনাজপুরে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

পরিবারের সদস্যদের জানান, অসুস্থ অবস্থায় মহসিন বলেছিলেন, ‘আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি, আমাকে বাঁচাও।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী জানান, পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

সময় : ০৬:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬