০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে দুই সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

নিউজ ডেস্ক

লালপুরে বিক্ষোভ মিছিল চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করেছে লালপুর উপজেলা ছাত্রদল।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।

দুই সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজীবুল হৃদয় ও মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি মো. রাশেদুল ইসলামকে লাঞ্ছিত করা হয়।

এ ঘটনায় তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বহিষ্কার আদেশে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাংগঠনিকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ কোনো কর্মকাণ্ড করলে ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

যে ঘটনায় বহিষ্কার

উল্লেখ্য, গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ হয়।

বিক্ষোভ চলাকালে সাংবাদিক সজীবুল ইসলাম হৃদয় ও রাশেদুল ইসলাম লাঞ্ছিত হওয়ার ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়।

লালপুরে দুই সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

সময় : ০৬:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬