মহাখালীর ভবনে আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীর একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাখালীর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বেলা ১২টা ৪০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।
তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।
এর আগে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীর ওই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে বেলা ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।






















