০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে যাচ্ছে বোমা নিষ্ক্রিয়কারী দল

নিউজ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে বোমা নিষ্ক্রিয়কারী দল।

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল।

তবে উদ্ধার হওয়া বস্তুগুলো আসলেই ককটেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া বস্তুগুলো ককটেল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে যাচ্ছে বোমা নিষ্ক্রিয়কারী দল

সময় : ০২:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬